• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিতে নেতা শূন্যতার সুযোগ নেই : বিএনপি

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৭:৪৪
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৭:৪৪

960254 2

বিএনপিতে নেতা শূন্যতার সুযোগ নেই : বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীকে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। নবী উল্লাহ নবী দায়িত্ব পাওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক সভায় নেতাকর্মীরা মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করে নবী উল্লাহ নবীকে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, নবী উল্লাহ নবীর উপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঈমানী দায়িত্ব দিয়েছেন, আমরা সকলে তারেক রহমানের নির্দেশ মেনে নবী উল্লাহ নবীর নেতৃত্বে ঐকবদ্ধ ভাবে কাজ করবো।

সদ্য ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পাওয়া নবী উল্লাহ নবী বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা আরও একবার যুদ্ধ করতে প্রস্তুত আছি। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা জনগণের ভোটের অধিকার সহ দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তীব্র গণআন্দোলন গড়ে তুলবো।

নবী উল্লাহ নবী বলেন, বিএনপিতে নেতা শুন্যতার কোনো সুযোগ নাই। একজন গ্রেফতার হবে, আরেকজন নেতৃত্ব দিবে। এতে ভাবার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমরা জনগণের দাবী আদায় করেই ঘরে ফিরবো। নবী উল্লাহ নবী তার বক্তব্যে আগামী ৩০ শে ডিসেম্বর গণ মিছিল সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের সর্বাত্নক প্রস্তুত থাকার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোহাম্মদ মোহন, মহানগর সদস্য আব্দুল হাই পল্লবসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবেদকের সাথে কথা বলার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম গ্রেপ্তার হওয়ায় নবী উল্লাহ নবীকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুস সালাম মুক্ত না হওয়া পর্যন্ত তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সূত্র জানান।

এর আগে গত ০৭ ই ডিসেম্বর ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে একযোগে পুলিশি হামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী গ্রেফতার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com