• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির কার্যালয় তল্লাশির বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৫:০৫
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৫:০৫

jpeg 69

বিএনপির কার্যালয় তল্লাশির বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা পাওয়া গেছে, সুতরাং সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি করা স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেড বা অন্য কোনো মারণাস্ত্র আছে কি না, তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতেই হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের স্কাল্পচারের (ভাস্কর্য) আয়না ভাঙা দেখিয়ে বলছে যেভাবে তছনছ করে, তো জিয়াউর রহমানের স্কাল্পচারের যে ফাউন্ডেশন সেটার পেছনে কোনো কিছু লুকিয়ে রেখেছে কি না সেটা দেখতে হলে তো আয়না ভাঙতেই হবে। এ ছাড়া তো কোনো উপায় নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, তল্লাশিকে তারা অতিরঞ্জিত করে বলছে, আসলে ১০ ডিসেম্বর তারা প্রচণ্ডভাবে ফ্লপ করেছে। ১০ ডিসেম্বর যে হাঁকডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল, সেটার তুলনায় কিছুই করতে পারিনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজারের মানুষের একটা সমাবেশ করেছে। তাও একটি গরুর হাটের ময়দানে। সে কারণে তারা মুখরক্ষার জন্য নানা ধরনের অভিযোগ অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com