• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকার ধলিয়া ব্রাকের কুটির শিল্পপরিদর্শন করলেন জাইমা রহমান

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৭:৫৭
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৭:৫৭

9659852 1

ভালুকার ধলিয়া ব্রাকের কুটির শিল্পপরিদর্শন করলেন জাইমা রহমান

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় ব্রাকের ক্ষুদ্র ও কুটির শিল্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।

বুধবার দুপুরে উপজেলার ধলিয়া গ্রামে অবস্থিত ব্রাকের এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সুত্র জানায়,ব্রাকের আমন্ত্রনে তিনি এ কর্মসুচীতে যোগ দেন। এর আগে তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি অনুষ্ঠানে যোগদান করেন।ঢাকা ফেরার পথে ভালুকার এ কর্মসুচীতে অংশ নেন তিনি।তবে ব্রাকের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়া অনুষ্ঠানের বিষয়টি কাউকে জানানো হয়নি।

এমনকি মিডিয়া কর্মীরাও না। জাইমা রহমানের সফর সঙ্গী হিসেবে নিরাপত্তা কর্মী ছাড়া ব্রাকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তাঁর আগমনের সংবাদে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ এলাকার লোকজন ছুটে আসেন এক নজর দেখতে।

এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে স্বভাব সুলভ সহজ সরল সাদামাটা আচরনে সবাইকে মুগ্ধ করেন ব্যারিষ্টার জাইমা রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com