• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভেদরগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য ২ প্রার্থীর লড়াই নিয়ে জনমনে উল্লাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১:১৫

shariatpur pic

ভেদরগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য ২ প্রার্থীর লড়াই নিয়ে জনমনে উল্লাস

শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভেদরগঞ্জ উপজেলায় সম্ভাব্য ২ প্রার্থীর লড়াই নিয়ে ভোটার ও জনসাধারনের মনে উল্লাসের সৃষ্টি হয়েছে। দুইজনই শক্ত প্রার্থী। ফলে ভোটারদের কদর বেড়ে গেছে। প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। সরকারী তফসিল ঘোষনার জন্য তারা এতদিন অপেক্ষা করছিলেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল জানিয়ে দিয়েছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ছোট খাট মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ,ইফতার পার্টিতে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরা দুজনই সরকার দলীয় প্রার্থী। এ উপজেলাটি দুটি নির্বাচনী এলাকায় বিভক্ত। ভেদরগঞ্জ ইপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা শরীয়তপুর-৩ আসনের অর্ন্তভুক্ত । আবার সখিপুর থানার ০৯টি ইউনিয়ন শরীয়তপুর-২ আসনে অর্ন্তভুক্ত। ফলে দুই এমপিরই প্রভাব থাকবে এ উপজেলা নির্বাচনে। সম্ভাব্য প্রার্থীরা ইেিতামধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন। ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যায় তারা হলেন ঃ সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্যা ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ঐতিহ্যবাহী বকাউল পরিবারের কৃতিসন্তান বুয়েট বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ওয়াছেল কবীর গুলফাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com