• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট হলো পবিত্র আমানত, এই আমানতের খেয়ানত করবেন না: খায়রুল কবির

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:০০
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:০০

96588885

ভোট হলো পবিত্র আমানত, এই আমানতের খেয়ানত করবেন না: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ভোট হলো পবিত্র আমানত, এই আমানতের কোনোভাবেই খেয়ানত না করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নরসিংদী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনি এলাকা হাজিপুর ইউনিয়নের বদরপুর, মাছুম মার্কেটসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশীদ নওসের, প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাহিদুল কবীর ভূইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সদর থানা যুবদলের সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল সহ আরও অনেকে।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের মূল ভিত্তি। ভয়ভীতি ও প্রলোভনের কাছে মাথা নত না করে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমেই দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব।’

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব অনিয়মের অবসান ঘটিয়ে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিতসহ তাদের কাঙ্ক্ষিত চাওয়া-পাওয়াগুলো স্বচ্ছভাবে পূরণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com