• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:২১
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:২১

966685 17

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
ভোলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সকালে সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, গণপ‚র্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ম‚সা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলীল, পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ প্রমূখ।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলা পর্যটনের জন্য উপযোগী জেলা। তাই এখানকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের বিষয়টা বিবেচনা করতে হবে। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভোলা খালকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আরো আকৃষ্ট করার পরিকল্পনার কথা জানান তিনি। এসময় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রæত সময়ের মধ্যে শেষ করার কথা ও বলেন জেলা প্রশাসক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com