• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলার চরফ্যাশনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৬:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৬:৪৪

9666696 8

ভোলার চরফ্যাশনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

ভোলা প্রতিনিধি:
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা চরফ্যাশন সদরের ফ্যাসন স্কয়ারে সভাস্থলে একত্রিত হয়। এসময় নুরুল ইসলাম নয়নের পক্ষে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে চরফ্যাশন পৌর সদর ও ফ্যাসন স্কয়ার।
জানাযায়,ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে উপজেলার ২১ ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চরফ্যাশন অবস্থান নেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানিয়ে নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীরা র‌্যালী ও সমাবেশ অংশ নেন। এবং মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন চরফ্যাশনের পৌর সদর।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও অধ্যক্ষ এডভোকেট রুহুল কুদ্দুস, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোফরান মহাজন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহম্মেদ কমল, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু , আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক হুমায়ুক কবির সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল,উপজেলা যুবদল নেতা ও শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, পৌর যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাশেদুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজী, সদস্য সচিব অনিক কাজীসহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি , যুবদল , ছাত্রদল , সেচ্ছাসেবকদল, শ্রমিকদল,ওলামাদল, তাঁতীদল, মৎস্যজিবীদল,কৃষকদলসহ উপজেলা বিএনপির অংঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com