• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: শনিবার, ১ জুলাই, ২০২৩ ১২:২৮
আপডেট: শনিবার, ১ জুলাই, ২০২৩ ১২:২৮

96666969685

মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিএনপি মিডিয়া সেল’র সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আতিকুর রহমান রুমন নিজের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ‘মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শুক্রবার, জুন ৩০, ২০২৩, বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে তাঁর মাতা মরহুমা ফেরদৌসী বেগমের প্রতিষ্ঠিত ‘মসজিদে আর রহমান’ জামে মসজিদের দ্বিতীয় ভবনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
‘মসজিদে আর রহমান’-এর প্রথম ভবনের নির্মাণকাজ শেষ হবার পর উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
‘মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিক আতিকুর রহমান রুমনের সাথে উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, স্থানীয় সাজেদুর রহমান মোহন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসরাফিল হোসেন, জিল্লুর রাহমান মাস্টার, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, জাকিরুল ইসলাম জুয়েল, তারিকুল ইসলাম অরেঞ্জ, আতিকুর রহমান আতিক, আব্দুর রহিম পিন্টু, আতাউর রহমান, মিনহাজুল ইসলাম, মিল্টন খোন্দকার, রাশাদুজ্জামান পিয়াস, শাহাদৎ হোসেন, আব্দুল্লাহ ছোটন প্রমুখ। এসময় মরহুমা ফেরদৌসী বেগমের কবর জিয়ারত করেন তারা।
এফএইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমা ফেরদৌসী বেগম (৭৪) চলতি বছরের ১৩ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে ইন্তেকাল করেন। সাংবাদিক আতিকুর রহমান রুমনের পিতা মরহুম হাফিজুর রহমান কর্মজীবনে সরকারি চাকুরীজীবী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
স্থানীয়রা জানান, মরহুমা ফেরদৌসী বেগম একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে মানবকল্যাণে কাজ করে গেছেন।
এছাড়া এফএইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে মরহুমা ফেরদৌসী বেগম ফাউন্ডেশনকে সুচারুভাবে পরিচালনা করতে তিনি যথেষ্ট দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com