• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল সাইন্স পয়েন্ট

প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪ ৬:৪২
আপডেট: রবিবার, ২৬ মে, ২০২৪ ৬:৪২

975896 2

মিরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল সাইন্স পয়েন্ট

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়সমূহ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সাইন্স পয়েন্ট।

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুাষ্ঠত হয়।

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান খানের সঞ্চালনায় এবং সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত ও সাহাদাত শাকিলের সার্বিক তত্বাবধানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউসামের সাধারণ সম্পাদক শরীফুল হাসান তুহিন, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ লিপু, বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস, আবু নাসিম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এমন আয়োজনে খুশি সংবর্ধিত শিক্ষার্থীরা। পরে কেক কেটে সাইন্স পয়েন্টের নতুন শাখা হিসাবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভার্সিটি পয়েন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত জানান, ২০২০ সাল থেকে সাইন্স পয়েন্টের যাত্রা শুরু হয়। এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের পরিপূর্ণ বেসিক গঠনে এবং মিরসরাইয়ের শিক্ষার্থীদের একটি ভালো মানের শিক্ষা সেবা দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দ্বারা পরিচালিত কোচিং সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাইন্স পয়েন্টের সহযোগী প্রতিষ্ঠান ভার্সিটি পয়েন্ট চালু করেছি। এ, বি, সি ও ডি ইউনিট নিয়ে যাত্রা ভার্সিটি পয়েন্টের এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার শিক্ষার্থীদের পরিপূর্ণ ভার্সিটি প্রস্তুতি গড়ে দিতে এটির পথ চলা।

তিনি আর বলেন, বাংলাদেশের খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে পাঠদানসহ থাকছে নিয়মিত ক্লাস টেস্ট এবং বিষয়ভিত্তিক শিট প্রদান। আগামী ১ জুন থেকে এইচএসসি-২০২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com