• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লাকসামে ২ চেয়ারম্যানসহ বিনা ভোটে নির্বাচিত ২৫

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১০:৩২
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১০:৩২

96663254 1

লাকসামে ২ চেয়ারম্যানসহ বিনা ভোটে নির্বাচিত ২৫

লাকসামে একাধিক প্রার্থী না থাকায় উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ পদের ২৫ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার ১০জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১১ ডিসেম্বর) লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কর্মকর্তা জানান, এর আগে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মাত্র একজন করে মনোনয়নপত্র দাখিল করায় ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে দাখিলকৃত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোট ২৫ জন প্রার্থী ভোটগ্রহণ ছাড়াই নির্বাচিত হলেন।

একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে শাহিদুল ইসলাম শাহীন ও মুদাফ্পরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আবদ্দুর রশিদ সওদাগর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

ইতোপূর্বে ৩৯ পদের বিপরীতে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল
করিমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com