• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লোহাগাড়ার শহিদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির নির্বাচনি পদযাত্রা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১০:২৯
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১০:২৯

9666598536

লোহাগাড়ার শহিদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির নির্বাচনি পদযাত্রা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কিশোর মো. ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহিদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আজকে শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্যদিয়ে আমাদের নির্বাচনি প্রচারণা শুরু করলাম। দেশের জন্য ইশমামের এই আত্মত্যাগ জাতি সারাজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ইশমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে সে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই শহীদদের কাঙ্ক্ষিত যে সংস্কার তার বাস্তবায়ন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ ও লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ইশমামুল হক (১৭)। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৬ আগস্ট রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com