• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থী ও দেশ টিভি, সাংবাদিকের ওপর হামলা

প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪ ১:০৪
আপডেট: রবিবার, ১৯ মে, ২০২৪ ১:০৪

9602 1

শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থী ও দেশ টিভি, সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের ওপর ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জলের সমর্থক শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও ইউপি সদস্য দেলোয়ার আকন, ইউপি সদস্য দুলাল মোল্যা, মামুন আকন ও ইউসুফ মুন্সীর নেতৃত্বে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শৌলপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় ভিডিও চিত্র ধারন করতে গিয়ে দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ এবং দৈনিক প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হামলার শিকার হয়। হামলায় মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রচারপত্র ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। এতে মোটর সাইকেল প্রতিকের সমর্থক ও ৩ সাংবাদিক সহ ৩০ জন আহত হয়েছে। এর পূর্বে বিকালে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল গাড়ি নিয়ে চন্দ্রপুর বাজার দিয়ে প্রচারনায় যাওয়ার সময় ঘোড়া প্রতিকের সমর্থকরা হামলার চেষ্টা করে। এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এ দিকে শনিবার রাতে সাড়ে ৯টায় চিতলিয়া ও টেকেরহাট নামক স্থানে তালা মার্কার সাখাওয়াত হোসেন হাওলাদারের সমর্থকরা ভাইসচেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন রতন এর সমর্থকদের উপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি মোবাইল টাকা পয়সা , মোটর সাইকেল ও প্রচারপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে নুরুল আমিন কোতোয়াল বলেন, চন্দ্রপুর বাজারে নির্বাচনী প্রচারনায় গেলে ঘোড়া প্রতিকের সমর্থকরা বাঁধার সৃষ্টি করে৷ এরপর আমরা শৌলপাড়া বাজারে পৌছালে ঘোড়া প্রতিকের সমর্থকরা শ্লোগান দিয়ে অর্তকিত হামলা চালায়। এতে আমার সমর্থক ও ৩ জন সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com