• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৬:৫২
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৬:৫২

shariatpur pic

শরীয়তপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

শরীয়তপুর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে । শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় কালু সরদারের বাড়িতে রাণী মহলের সামনে শনিবার বেলা ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন ,সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামচুল আলম দাদন মুন্সী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, জবি ছাত্রদলের সহ-সভাপতি রাতুল প্রমূখ। এসময় বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেন, খালেদা জিয়া’কে মুক্ত করার লক্ষ্যে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা সকল কর্মসূচি সফল করে চলছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করা হবে ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com