• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে জামাতের ৩ নেতা গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১০:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১০:৪০

96600256 28

শরীয়তপুরে জামাতের ৩ নেতা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি ॥ নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা কর্মীরা যার যার গন্তব্যে চলে যাওয়ার পথে সাদা পোষাকধারী আইন শৃংখলা বাহিনীর লোকজন এসে বালিকা বিদ্যালয়ের গলি থেকে জেলা জামাতের সাধারন সম্পাদক মকবুল হোসাইন সাংবাদিক ,নুরে আলম ও আবু বকর সহ তিনজনকে আটক করে পালং মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জেলা জামাতের আমীর মাওলানা খলিলুর রহমান বলেন, বাদ মাগরিব জেলা জামাত এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শেষে নেতা কর্মরা বাড়ি যাওয়ার পথে জেলা জামাত এর সাধারন সম্পাদক সহ ৩ জনকে সাদা পোষাকে লোকজন ধরে নিয়ে যায়।
পালং মডেল থানার ওসি মোঃ আকতার হোসেন বলেন, জামাত ইসলামী শহরে বিক্ষোভ কর্মসূচী করছিল। এ সময় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com