• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিলাইদহে শেষ হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬ ১১:১৪
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১১:১৪

965985420

শিলাইদহে শেষ হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (১০ মে) ছিল উৎসবের শেষ দিন। গান, কবিতা, মঞ্চ নাটক, আলোচনা সভার মধ্য দিয়ে রাতে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়ীতে এ আয়োজনের শেষ হয়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।

তিনি বলেন, ‘ রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে আমরা মূল্যায়ন করেছি। রবীন্দ্রনাথকে মূল্যায়ন করার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা আমরা কথা দিয়ে সেইটার অতিক্রম করার চেষ্টা করছি। তিনি বিশ্বকবি তার একটা স্থান আছে, তার যে আবেদনগুলো পড়তে হবে।

তিনি আরও বলেন, ‘প্রতিবছর আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে আসছি। কিন্তু আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? প্রতিবারই এখানে আলোচনা হয়। এইটা নিয়ে গবেষণা হয়। কিন্তু আমাদের যে মানবতার, যে সৃষ্টিশিলতা আহ্বান করেছেন কবি। সেটি কি আমরা করতে পেরেছ। পারিনি। সেটি আমাদেরকে হৃদয়ে ধারণা করতে হবে। নতুন প্রজন্মকে আমাদের কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে। সেইটা যদি আমরা করতে পারি তাহলে আজকের এই আয়োজন আমাদের সার্থক এবং সফল হবে।

জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কুমারখালীর ইউএনও ফারজানা আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে স্মারক বক্তব্য দেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. মঞ্জুর রহমান।

শুক্রবার তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এবারের অনুষ্ঠানে বাংলা একাডেমিসহ কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলার অন্তত ৬০টি শিল্পকলা ও শিল্পগোষ্ঠীর কয়েক শত শিল্পীবৃন্দ অংশ নিয়েছিল বলে জানায় আয়োজকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com