• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক: আইজিপি

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১০:৪১
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ১০:৪১

9633302

সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল—মামুন বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তত রয়েছে। নির্বাচনকালে যেভাবে পুলিশকে দায়িত্ব দেয়া হবে সেইভাবে দায়িত্ব পালন করা হবে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বুধবার সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকরা কেন পুলিশের টার্গেটে পরিণত হলো। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে জানেন না বলে জানিয়ে আইজিপি বলেন, ‘আমি মনে করি সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসাথে—একযোগে কাজ করি। এমন কোনো ঘটনার অভিযোগ আসলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষী একটি প্রতিষ্ঠান। পুলিশ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশ পুলিশ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একই প্লাটফর্মে কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন সম্ভব হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে যেকোনো চ্যালেঞ্জ পুলিশ নিতে প্রস্তুত আছে।’

এ সময় বরিশাল সিটি কপোর্রেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল—মামুনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পটুয়াখালী জেলা সফর শেষে বাংলাদেশ পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা বুধবার বরিশালে আসেন। বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ প্রশাসন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আইজিপি মঙ্গলবার পটুয়াখালী জেলা সফর করেন এবং সেখান থেকে বুধবার সড়কপথে বরিশালে আসেন। বরিশালে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

সূত্রমতে, আইজিপি সংবর্ধনা গ্রহণের পর মেট্রোপলিটন পুলিশের নিবনির্মিত ভবন এবং রূপাতলীস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনস্ পরিদর্শনের পাশাপাশি সেখানে বৃক্ষরোপণ করেন। পরে বিকেল পাঁচটার দিকে আইজিপি বরিশাল বিভাগের প্রত্যেক জেলায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সাথে ভাচুর্য়ালি বৈঠক করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com