• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান তার বড় ভাই ও ছেলে ভাতিতাসহ ৫৬ জনের বিরুদ্ধে ফের হত্যা চেষ্টা মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ৩:২২
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ৩:২২

Nganj pic 1

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান তার বড় ভাই ও ছেলে ভাতিতাসহ ৫৬ জনের বিরুদ্ধে ফের হত্যা চেষ্টা মামলা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. আলিফ (১৮) নামে এক কিশোরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান, তার ভাই জাপার সাবেক এমপি সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভ‚ইয়া রাজু ও নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারসহ ৫৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলার বাদী আহত মোঃ আলিফের পিতা মোঃ অহিদ মিয়া। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় বসবাস করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা ব্যাংক এলাকায়
ভিকটিমসহ বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন সময়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ভাই জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নেতৃত্বে সশস্ত্র অবস্থায় মিছিলে হামলা চালায়। হামলায় তারা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তলর, ককটেল, লাঠি, ইট-পাটকেল, এবং ধারালো অস্ত্র ব্যবহার করে। হামলাকারীদের গুলিতে ভিকটিমের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্ট্রারে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দীর্ঘ চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বাদী থানায় মামলা দায়ের করতে গেলে থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে তিনি আদালতে মামলার আবেদন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসান ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা আদালতে নির্দেশে বুধবার গভীর রাতে মামলাটি থানায় রুজু করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com