• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৩:২৬
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৩:২৬

966002564 4

সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল

ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে শহরে কালো পতাকা মিছিল করা হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সকাল ১১টার সময় শহরের খুশীর মোড় থেকে জেলা বিএনপির কালো পতাকা মিছিল বের হয়ে ইসলামিয়া সরকারী কলেজ মাঠ সংলগ্ন কদমতলা যেয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে ও হাতে কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com