• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ৫:০৫
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩ ৫:০৫

96636985

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত মো.বেলাল হোসেন (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্টানে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্টান দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com