• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:০০
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:০০

9600002 9

স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার (ঢাকা) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) সন্ধায় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান নোটিশ টাঙানো ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে। দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com