• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দািিবতে পূর্বাচল কার্যালয় ঘেরাও

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৪:৩৪
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৪:৩৪

96666696 3

হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দািিবতে পূর্বাচল কার্যালয় ঘেরাও

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শাখা কার্যালয় ঘেরা কর্মসূচি করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি করা হয়।
পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগমসহ আরও অনেকে।
এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা বাসিন্দাদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিল চাই। দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটে মাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মোবাইল ফোনে তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com