মহামারি করোনা ভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল রবিবার বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন...
বিস্তারিত পড়ুন
ফেনীর দাগনভুইয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে দাগনভুইয়া বাজারের দিকে আসার পথে মিছিলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুর রহমান মানিক, জায়লস্কর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোস্তফা জামান এলমান, ইমাম হোসেন চুট্টু, নুরনবীসহ প্রায় ২০/৩০ জন নেতাকর্মী আহত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে দাগনভূঞা বাজারে যাওয়ার পথে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও যুবলীগ নেতা আজিজুল হক রাসেলের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমাদের প্রায় ছাত্রদলের ২০/৩০ জন নেতাকর্মী আহত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ জানান, বিক্ষোভ মিছিলের নামে ছাত্রদল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে ছাত্রলীগ বাধা প্রদান করে। তাদের উপর কোন হামলা করা হয়নি। দাগনভূইয়া থানার ওসি মো. হাসান ইমাম জানান, বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের কলকাতায় আবারও আত্মঘাতী মডেল। এবার এক কিশোরী মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মে) কসবা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই মডেলের নাম সরস্বতী দাস। তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। অল্প কিছুদিন হলো মডেলিং শুরু করেছেন। স্বপ্ন ছিল বড় মডেল হওয়ার। পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন। কিন্তু আচমকাই বেছে নিয়েছেন আত্মহননের পথ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই এখনই বোঝা যাচ্ছে না, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি অন্য কিছু। কসবায় সরস্বতীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তিনি। শনিবার (২৮ মে) রাতে দিদিমার সঙ্গে বাড়িতে একা ছিলেন। এরপর সকালেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। তাৎক্ষনিক থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শোনা যাচ্ছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, এ কারণে অবসাদে ভুগছিলেন সরস্বতী। উল্লেখ্য, গত দুই সপ্তাহের মধ্যে কলকাতায় এ নিয়ে চারজন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। শুরুটা হয় ১৫ মে অভিনেত্রী পল্লবী দে’র মাধ্যমে। এরপর অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগীর মরদেহ উদ্ধার হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ১৯ বছর বয়সী সরস্বতী।
বিস্তারিত পড়ুন
ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি আরও বলেছেন, ইভিএম না থাকলে রাতেই...
বিস্তারিত পড়ুন
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (২৯ মে) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ ফলঘোষণা করেন। এতে...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে মিন্নির করা এ জামিন আবেদনের ওপর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন...
বিস্তারিত পড়ুন
প্রফেসর মোর্শেদ হাসান খান খান মো. মনোয়ারুল ইসলাম জাতীয় মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রথম দশকটি ছিল অভাবিত ঘটনাবহুল। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ক্ষমতাসীন দলের...
বিস্তারিত পড়ুন
সায়েক এম রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়! তাঁহার ৪১তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা, ভালবাসা ও রুহের মাগফেরাত কামনা করে, আজকের আমার ছোট্ট বিশ্লেষণ!.... বাংলাদেশে আত্মজাগতির ইতিহাসে বাংলাদেশ...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট বাংলাদেশের মহান স্বাধীনতার অমর ঘোষক, স্বাধীনতাযুদ্ধের এক ও এগারো নাম্বার সেক্টরের কমান্ডার, স্বাধীনতাযুদ্ধের প্রথম ব্রিগেড জেডফোর্সের কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের আর্কিটেক্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, ভিশনারি...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের বন্যাদুর্গত এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ ও খাদ্য...
বিস্তারিত পড়ুন© Copyright . শীর্ষ খবর ডট কম