টাফ করেসপন্ডেন্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি সব সময় মানুষের কল্যানে কাজ করে। দেশের উন্নয়নের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন করা লক্ষ্য নিয়েই বিএনপি...
বিস্তারিত পড়ুন
টাফ করেসপন্ডেন্ট খুলনায় ছাত্রলীগ, বিএনপি-ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় মানবাধিকার সমিতির খুলনা মহানগর আহ্বায়ক, বিশিষ্ট কবি কাওসারী জাহান মঞ্জু ও স্বাক্ষর ফাউন্ডেশনের পরিচালক, নারী নেত্রী মুন্নী জামান মুন্নীসহ...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।...
বিস্তারিত পড়ুন
ঢাবি প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি, রড, পাইপ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মহড়া। ইনসেটে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে : নয়া দিগন্ত - ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে আবারো ঢাকা...
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। শুক্রবার (২৭ মে) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ সব তথ্য...
বিস্তারিত পড়ুন
শুক্রবার ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় । ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এ বছর ৪৪তম বিসিএসে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। এ বছর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেবে সরকার। সে হিসাবে ৪৪তম বিসিএসে আসনপ্রতি লড়ছেন ২০৫ জন পরীক্ষার্থী। পিএসসি জানিয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হয়। শুক্রবার (২৭ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা ভিড় করেন এবং সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণ করেন। সাড়ে ৯টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মাঝে উত্তরপত্র বিতরণ করা হয়। প্রশ্নপত্র বিতরণ করা হয় ১০টায়। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিলো এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে। জানা গেছে, এ বছর বিসিএস পরীক্ষায় সর্বমোট প্রার্থীর সংখ্যা ৩,৫০,৭১৬ জন। যার মধ্যে ঢাকায় ১,৮৪,৩৩৯ জন, রাজশাহীতে ৩২,৫৮১ জন, চট্টগ্রামে ৩০,২২৯ জন, খুলনায় ২৫,৯৬৭ জন, বরিশালে ১১,৬৩৯ জন, সিলেটে ১০,৫১৯ জন, রংপুরে ২৮,৫৩২ জন এবং ময়মনসিংহে ২৬,৯১০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
বিস্তারিত পড়ুন
ইসরায়েল বিরোধী কঠোর আইন পাশ হয়েছে ইরাকের পার্লামেন্টে। নতুন আইন অনুযায়ী, এখন থেকে কোনো ইরাকি নাগরিক ইসরায়েলে ভ্রমণ বা ইসরায়েলি কোনো নাগরিকের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখতে পারবে না। সোশ্যাল মিডিয়ায়ও কোনো ইসরায়েলির সাথে যোগাযোগ রাখা নিষিদ্ধ করা হয়েছে এই আইনের মাধ্যমে। আইন ভঙ্গকারীকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার (২৬ মে) ইরাকি পার্লামেন্টের ৩২৯ আসনের মধ্যে ২৭৫টি ভোট পেয়ে এই আইন পাশ হয়। সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে, দেশের ভেতর ও দেশের বাইরে যে সকল ইরাকি এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা আছেন, দক্ষিণ কুর্দিস্তান অঞ্চলে যারা আছেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, গণমাধ্যম, বিদেশি প্রতিষ্ঠান এবং এর কর্মীদের ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়া, ইসরাইলে ভ্রমণ করা এবং স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যে সকল ইরাকি ইসরাইলে ভ্রমণ করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। যারা ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। মূলত, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যাতে ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে দেশের জন্য ঝুঁকি না বাড়াতে পারে সেই লক্ষ্যেই এই আইন পাশ করা হয়েছে। তবে এই আইনের কারণে বিপাকে পড়েছে ইসরায়েলে কর্মরত একাধিক ইরাকি কোম্পানি ও শ্রমিক। এই আইনের আওতায় তারাও অন্তর্ভুক্ত হওয়ায় এখনও ইসরায়েলে কাজ চালিয়ে যাওয়া মানে আইন লঙ্ঘন। আর আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি ঘোষণার পর সেখান থেকে সকল কার্যক্রম বন্ধ করতে হবে একাধিক কোম্পানিকে। ইরাকি পার্লামেন্টে এই আইনটি প্রস্তাব করে প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদর। গত অক্টোবরের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করে ইরাকি পার্লামেন্টে বেশি আসন জিতেছিল তার দল।
বিস্তারিত পড়ুন
ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি পলিসি) আপডেট করছে। এটি আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ মে) থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। খবর বিবিসির। ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকলে প্রাইভেসি পলিসি আপডেট সম্পর্কিত একটি বার্তা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের প্রতি নতুন এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে। মেটা নোটিফিকেশনে জানাচ্ছে, তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা নতুন করে প্রণয়ন করেছে। যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য তাদের নীতিগুলো বুঝতে সহজ হবে। এছাড়া ফেসবুক কিভাবে ব্যবহারকারীর তথ্য প্রসেস করছে তা আরো পরিষ্কার হবে। ফেসবুকের বিদ্যমান প্রাইভেসি নীতিমালা ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নয়, এমন অভিযোগ ছিল। বিবিসি জানায়, গ্রাহকের তথ্য ব্যবহার নিয়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। মেটা জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা নোটিফিকেশন পেতে শুরু করেছেন। তারা আগের নীতিমালার সঙ্গে নতুন নীতিমালার পার্থক্য দেখতে পাবেন। ২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে। এই আপডেট পলিসি কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও অন্য মেটা সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। এটি হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, ফ্রি বেসিকস, মেসেঞ্জার কিডস ও কোয়েস্ট ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সেবার নিজস্ব প্রাইভেসি নীতিমালা রয়েছে। মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের তথ্য ব্যবহারের চর্চা এবং নতুন সার্ভিস বিষয়ক তথ্য আরো বিস্তারিত উদাহরণসহ ব্যবহারকারীর কাছে তুলে ধরা হবে।
বিস্তারিত পড়ুন
স্টাফ করেসপন্ডেন্ট ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ফেরানোর আন্দোলন সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ সরকার পালানোর পথ খুঁজে না পেয়ে সন্ত্রাসী...
বিস্তারিত পড়ুন
দেশের বাজারে বিদ্যমান ভোগ্যপণ্যের চড়া দামে রীতিমতো অসহায় সাধারণ মানুষ। এর মধ্যেই অস্থির হয়ে উঠছে শিশুখাদ্যের দাম। রমজানের শুরুতে একদফা দাম বৃদ্ধির পর বাজারে ফের বেড়েছে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ...
বিস্তারিত পড়ুন© Copyright . শীর্ষ খবর ডট কম