• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]
নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। মায়োসিস নামে বিরল এক রোগেও আক্রান্ত হয়েছিলেন। জীবনে সমস্যাগুলো পার করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। মনোবল না হারিয়ে নিজেকে সামলে নিজের গতিতে এগিয়ে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন প্রেমে পড়েছেন সামান্থা। কিছুদিন ধরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তাদের দুজনকে একসঙ্গেও দেখা গিয়েছে। জানা গেছে, তারা নাকি এখনই বিয়ে করবেন না, লিভ ইন করবেন। এই সম্পর্ক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার শেয়ার করা একটি ছবি জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। আর এই নিয়ে জল্পনা গুরুতর। এছাড়া তাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা। তাদের একত্রবাস করার ইচ্ছে ছিল। আর ঠিক সেই দিকেই এগোচ্ছেন তারা। সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ। ২০২২ সালে বিচ্ছেদ হয় তাদের। ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের। এদিকে ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তার পরে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগা। অন্য দিকে বিবাহবিচ্ছেদের পরে বিষণ্ণতায় ভুগছিলেন সামান্থা। অবশেষে রাজ এলো তার জীবনে।

বিয়ে নয়, লিভ টুগেদারের সিদ্ধান্ত সামান্থার

নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। মায়োসিস নামে বিরল এক রোগেও আক্রান্ত হয়েছিলেন। জীবনে সমস্যাগুলো পার করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। মনোবল না হারিয়ে নিজেকে...

বিস্তারিত পড়ুন

নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম

নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম

দিন কয়েক আগে দেশের শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর। এই সেলিব্রিটি ক্রিকেট ট্রফিকে কেন্দ্র করে অশ্লীলতার অভিযোগ এনে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ...

বিস্তারিত পড়ুন

‘হেরা ফেরি ৩’-এ থাকবে না বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

‘হেরা ফেরি ৩’-এ থাকবে না বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

২০২২ সালে প্রথম জানা গিয়েছিল, ফিরছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তি। খবর ছড়াতেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল হিন্দি সিনেমাপ্রেমী দর্শকেরা। নস্টালজিয়ায় মোড়া তিনটি নাম- রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে...

বিস্তারিত পড়ুন

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক!

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক!

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে ভুগছে। সম্প্রতি প্রকাশিত মেটার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৩ শতাংশই...

বিস্তারিত পড়ুন

কাকে প্রতারক বললেন পরীমণি, সাদীর সঙ্গে প্রেম কি ভেঙে গেল

কাকে প্রতারক বললেন পরীমণি, সাদীর সঙ্গে প্রেম কি ভেঙে গেল

ঢালিউডে চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে ঘোরাঘুরি, ভিডিও শেয়ার, পারিবারিক মুহূর্ত—সবই জানিয়ে দিচ্ছিল সম্পর্কের গভীরতা। এমনকি সাদীর মায়ের পাঠানো...

বিস্তারিত পড়ুন

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর ‘বরিশাল এক্সপ্রেস’...

বিস্তারিত পড়ুন

টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চাকরিচ্যুত কনস্টেবলের মামলা

টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চাকরিচ্যুত কনস্টেবলের মামলা

রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকাণ্ডের ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা ও শোবিজের ১৬ তারকার বিরুদ্ধে মানহানির মামলা করা...

বিস্তারিত পড়ুন

বিচারক সংকট থাকবে না: আইন উপদেষ্টা

বিচারক সংকট থাকবে না: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসনসহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। https://youtu.be/DPvXLH4bzT4

বিস্তারিত পড়ুন

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’এবং অন্যটি ছিল শান্তির প্রতীক পায়রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে নির্মিত দুটি প্রতীকী মোটিফে আগুন লেগে একটি পুরোপুরি এবং আরেকটি আংশিকভাবে পুড়ে গেছে। পুড়ে যাওয়া মোটিফগুলোর একটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং অপরটি...

বিস্তারিত পড়ুন

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে ‘মুজিববর্ষ’ পালন, শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও...

বিস্তারিত পড়ুন


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম