• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবন্তিকার আত্মহত্যা তদন্তে কুমিল্লায় জবির তদন্ত কমিটি

প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৭:৫০
আপডেট: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৭:৫০

9669860

অবন্তিকার আত্মহত্যা তদন্তে কুমিল্লায় জবির তদন্ত কমিটি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আজ অবন্তিকার বাড়ি কুমিল্লায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। সেখানে অবন্তিকার মায়ের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেন তারা। কথা বলেছেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। এসময় তারা আত্মহত্যার স্থানও পরিদর্শন করেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয় তলা অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

তিনি বলেন, আত্মহত্যার ঘটনার তদন্ত করতেই মূলত আমরা বিশ্ববিদ্যালয়ের একটি টিম কুমিল্লায় এসেছি। এদেরমধ্যে তদন্ত কমিটির পাঁচ জন ও একজন সহকারী প্রক্টর ছিলেন। আমরা আড়াই ঘণ্টা ধরে তার মায়ের সঙ্গে কথা বলেছি। এ ঘটনা সম্পর্কে অবন্তিকার মা শুরু থেকে শেষ পর্যন্ত যা জানেন সব শুনেছি।

তদন্তে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছেন জানিয়ে অধ্যাপক ড. মো. জাকির হোসেন আরও বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। তদন্তের প্রয়োজনে আমরা পুলিশ ও অভিযুক্তদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু তথ্য চাইব।

তবে, তদন্তে যেসব তথ্য বেরিয়ে এসেছে সে বিষয়ে তদন্তের স্বার্থে মুখ খুলতে চাননি তারা। বলেন, তদন্তের কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়ার চেষ্টা করব।

এ বিষয়ে অবন্তিকার মা তাহমিনা বেগম জানান, তদন্ত কমিটি সকল তথ্য নিয়েছেন। ওনারা যা যা জানতে চেয়েছেন সকল তথ্য দিয়েছি। ওনার আমাকে ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com