বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা–কর্মীদের হাতে তিনজন শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনার পর দেড় মাসেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। বরং এর মধ্যে তদন্ত কমিটিতে দুবার পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির এই তদন্ত কমিটির প্রধান সুকুমার সাহা প্রথম আলোকে বলেছেন, কমিটি দুবার পরিবর্তন করার কারণে তাদের তদন্তে কিছুটা দেরি হচ্ছে।
গত ১০ জানুয়ারি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান একজন নেতা ও তাঁর সমর্থকদের হাত থেকে সংগঠনটির সাবেক একজন নেতাকে বাঁচাতে গিয়ে তিনজন শিক্ষিকা লাঞ্ছিত হন। তাঁরা তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক ফোরামের সঙ্গে সম্পৃক্ত।










