• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গভীর রাতে বোরকা পরে পালালেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১:৪৭
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১:৪৭

985859

গভীর রাতে বোরকা পরে পালালেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

জনতার আওয়াজ ডেস্ক

গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ঢাবির কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর পেয়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবেই চলে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা পালিয়ে যান। এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেয় শিক্ষার্থীরা। একই সময়ে অন্য হলগুলো থেকেও ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ‘খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলবো।’ ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে সরে যান বলে জানা গেছে।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে গভীর রাতে হল থেকে বোরকা পরে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন রিভা। তিনি বলেন, হলেই ছিলেন না তিনি। একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন।

সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com