• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক প্যানেল ডিসকাশন

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:২২
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১:২২

9605 2

জবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক প্যানেল ডিসকাশন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ‘মার্কেটিং ক্লাব’ এর উদ্যোগে ‘ক্যারিয়ার টক উইথ কর্পোরেট এক্সপার্ট’ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও ট্রেজারার ড. সাবিনা শারমিন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক ও সহকারী প্রক্টর এবং মার্কেটিং ক্লাব এর মডারেটর মাহাদি হাসান জুয়েল, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর. ড. ইমরানুল হক ও মার্কেটিং বিভাগের অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে আরোও কর্পোরেট জগতের স্বনামধন্য কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনার মডারেটর হিসাবে ছিলেন মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আনিসুল ইসলাম (প্রমোশন ও ক্যাম্পেইন ব্যবস্থাপনা ম্যানেজার,এসিআই লজিস্টিকস লিমিটেড,মোহাম্মদ আশরাফুল আলম, (এরিয়া সেলস ম্যানেজার, ট্রান্সকম ব্যভারেজ লি.), মোহাম্মদ তারেক আজিজ (এসিস্ট্যান্ট ম্যানেজার – সেলস, কোকা-কোলা বাংলাদেশ ব্যভারেজ লি), মুহাম্মদ নাসিম শাহরিয়ার (ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার- বার্জার পেইন্টস লি), জি.এম সাফায়েত হোসেইন (সিনিয়র এক্সসিকিউটিভ, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি), আতিকুর রহমান রিয়াদ (সেলস ম্যানেজার, পারফেটি ভেন মেল, বাংলাদেশ লি), মুহাম্মদ হাসানুল হক (সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার, রেককিট বেঙ্কিস)।

অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে মার্কেটিং ক্লাবের সভাপতি তামিম রেজা উদয়ন বলেন, মার্কেটিং বিভাগের সাথে সাথে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে সব বিভাগের জন্য উন্মুক্ত করে সামনে আরো বড় চিন্তা করছি। সকলের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বড় কিছু নিয়ে আসবো।

এ বিষয়ে মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, আমি মন থেকে এই স্বপ্নই দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জব মার্কেটে একটা ব্র‍্যান্ড হবে। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি রানিং থাকা অবস্থায় বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের মার্কেটের জন্য প্রস্তুত করতে। ইনশাআল্লাহ সেই অনুযায়ী যতটুকু সম্ভব করার চেষ্টা করছি৷ ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জব মার্কেটে একটি ব্র্যান্ড হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com