• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা কলেজে ভর্তি হওয়ার মাধ্যমে প্রথম শহরে আসি: আব্দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৪:৩০
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৪:৩০

960008

ঢাকা কলেজে ভর্তি হওয়ার মাধ্যমে প্রথম শহরে আসি: আব্দুল কাদের

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজে ভর্তি হওয়ার মধ্য দিয়েই প্রথম শহরে আসা বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবে ৯ দফার রুপকার, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

তিনি বলেন, অজপাড়া গাঁ থেকে উঠে আসা ডান-বাম না চেনা আমি ঢাকা কলেজ ক্যাম্পাস-হলকে আমার আপনালয় হিসেবে বানিয়েছি। সে হিসেবে এই চিরচেনা আঙ্গিনা, চিরচেনা মানুষগুলা আমার আবেগের জায়গা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এইচএসসি ব্যাচ-২০১৮-এর আয়োজিত ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক আরও বলেন, বাস্তবতার নিরিখে এই মানুষগুলার সাথে সাক্ষাৎ হয় না, ক্যাম্পাসে যাওয়া হয় না। দীর্ঘদিন পরে আজকে আবারও মাহে রমজানের ইফতারকে কেন্দ্র করে আপন মানুষদের সাথে মিলিত হলাম, স্মৃতিচারণ করলাম, নিঃসন্দেহে এইদিনটা আনন্দের, স্মৃতির পাতায় জায়গা করে নেওয়ার মতো।

পুনর্মিলনীতে আসা মাসুদুর রহমান বলেন, পরিচিত মুখগুলোকে একসাথে দেখে মনেই হয়নি সাত বছর পরে দেখা।

দীর্ঘ সাত বছর পরে বন্ধুদের দেখা পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই শিক্ষা জীবনের স্মৃতি নিয়ে খোশমেজাজে গল্প ও বন্ধুদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন। এতে এইচএসসি ব্যাচ ২০১৮ শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের তৈরি হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়াও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com