• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৩

96000085

ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর নিউমার্কেটে চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা। তাঁরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউমার্কেটে এ ঘটনা ঘটেছে। এর আগেও একবার ফুটপাতের দোকান দখল করতে গেলে পারভেজ মোশাররফকে শোকজ করে ছাত্রদল।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানী জানায়, ব্যবসায়ীর কাছ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন ছাত্রদলের এই তিন নেতা। পরে ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং ছাত্রদল নেতা জীবনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় তোপের মুখে পড়েন পারভেজ মোশাররফ ও রাব্বি হোসেন।

এ ঘটনায় অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল নেতা মাসুদুর রহমান জীবন বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। চাঁদাবাজি প্রতিরোধ করতে গিয়েছিলাম আমরা। সেখানে আমাদের চাঁদাবাজ হিসেবে বলা হয়েছে। মব তৈরি করা হয়েছে। আমরা ষড়যন্ত্রের শিকার।

অভিযুক্ত আরেক নেতা শেখ পারভেজ মোশাররফ বলেন, লিমন নামে এক দোকানীকে আওয়ামী লীগের দোষরা (চাঁদাবাজরা) হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে ঐ ভুক্তভোগী দোকানীদের সঙ্গে কথা বলতে যাই আমরা। এক পর্যায়ে নিউমার্কেটের স্থানীয় লোকজন আমাদেরকে চাঁদাবাজ বলে ভিডিও করে এবং হেনস্তা করে। আমাদের কোন কথা বলতে না দিয়ে পরিকল্পিত ভাবে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। চাঁদাবাজির সঙ্গে আমি কিংবা আমরা কেউই জড়িত নই।

এ ঘটনায় স্টুডেন্ট বা সংগঠনের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে জোরালো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হোসেন।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন, ঢাকা কলেজ এবং সেন্টাল ছাত্রদল থেকে প্রকৃত ঘঠনাটি উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদলের কেউ অন্যায়ে জড়িত হলে তার বিষয়ে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে দ্রত সময়ের মধ্যে।

এ বিষয়ে কোন মন্তব্য করেননি ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভিন সুলতানা হায়দার।

সার্বিক বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ নাছির উদ্দীন নাছিরের কাছে একাধিকবার ফোন করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com