• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তিন দফা দাবিতে নেসকো ঘেরাও করলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:৪৫
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:৪৫

96665963

তিন দফা দাবিতে নেসকো ঘেরাও করলেন রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচি পালনকালে তারা নেসকো কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন।

তাদের তিন দফা দাবি হলো—

১. Assistant Engineer (AE) – ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না।
২. Sub-Assistant Engineer (SAE) – ৮ম গ্রেড পদে সকল ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে।
৩. বর্তমানে নেসকোতে AE পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com