• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের পতাকাকে রক্তে রঞ্জিত করছে কিছু ধর্ষক- বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:০৯
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:০৯

96000052

বাংলাদেশের পতাকাকে রক্তে রঞ্জিত করছে কিছু ধর্ষক- বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ধর্ষণকান্ডগুলো ঘটছে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিলম্ব করার মাধ্যমে তাদের প্রশ্রয় দিচ্ছে।’

সোমবার (১০ মার্চ) দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

তিনি আরো বলেন, ‘আমরা এখন এমন একটি সময় অবস্থান করছি যখন বাংলাদেশের পতাকাকে রক্তে রঞ্জিত করছে কিছু ধর্ষক। আমরা সকল ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।’

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা বিশ্বাস করি। নির্বাচন বিলম্ব করে দেশকে ফ্যাসিবাদ আমলের মত গণতন্ত্রহীন করে রাখার কারণেই দেশের আইন শৃঙ্খলার এই সার্বিক অবনতি।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, মো. তরিকুর ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল এবং ইসমাইল হোসেন হৃদয়সহ হল পর্যায়ের শতাধিক নেতা কর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com