• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রমজানে ছুটি মাধ্যমিকে, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ১:৫২
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ১:৫২

96323 1

রমজানে ছুটি মাধ্যমিকে, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে রমজান মাস। অতীতের মতো এবারও পুরো রমজান জুড়েই হাইস্কুলে থাকবে ছুটি। তবে রেওয়াজ অনুসারে প্রাথমিক স্কুলে ১৫ দিন চলবে ক্লাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুলগুলোয় ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে।

বছরের শুরুতেই এই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যেই ইস্টারসানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ কার্যকর চলবে।

এছাড়া কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হয়েছে আজ বুধবার (২২ মার্চ) থেকেই।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিকের স্কুল ছুটি হবে ৭ এপ্রিল থেকে। যা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে আগামীকাল ২৩ মার্চ থেকে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ফরিদ উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, রমজানে প্রাথমিক স্কুলে ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।

সচিব আরও জানিয়েছেন, রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছে। এটি এই মন্ত্রণালয়ের একটা প্রাকটিস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com