ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে হেলমেট পড়ে এবং হাতে লাঠি নিয়ে অবস্থান নিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি মোড়ে অবস্থান করেন।
সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের একাধিক দল মিছিল নিয়ে দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে টিএসসি মোড়ে হাজির হতে থাকে। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট পরা এবং হাতে ছিল লাঠি।
ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল হাতে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্য সামনে অবস্থান নিচ্ছেন। অনেক ছাত্রলীগ নেতা লাঠি হাতে রাজু ভাস্কর্য সামনে রাস্তায় বসে পড়ে।













