• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাবি-রুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৫:০৪
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৫:০৪

9600009

রাবি-রুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি

মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিশাল সমাবেশ নিয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে যোগদান করেন।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

‘তুমি নও আমি নই রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে সংবিধান সংবিধান’,‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’,‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার’এমন সব স্লোগানে বিশ্ববিদ্যালয় উত্তাল করে তুলেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনে আসা রাবির সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলফাজ বলেন, আমরা এতোদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সঙ্গে এমন আচরণ করে তাহলে আমরা যাব কোথায়? ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমি আশাবাদী।

রুয়েট শিক্ষার্থী মো. আলমাস হোসাইন বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। অথচ আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে৷ আমরা ছাত্রসমাজ এই মন্তব্যের বিরোধিতা করি এবং সব গ্রেডে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই, সেই সঙ্গে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে ঘিরে ছাত্রদের ওপর যে সন্ত্রাসী হামলা ও নির্যাতন চালানো হয়েছে তার জবাব চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

ফাহিম রেজা বলেন, আমরা আগামীকাল জেলা প্রশাসকের কার্যালয়ে শান্তশিষ্ট হয়ে স্মারকলিপি প্রদান করেছি সেটি রাষ্ট্রপতি বরাবর ফরওয়ার্ড করা হয়েছে। রাষ্ট্রপতি জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার করবে এমনটাই দাবি জানিয়ে ছিলাম কিন্তু সরকার প্রধান যে মন্তব্য করেছেন সেটি বাংলাদেশের সব ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছেন। এ সময় প্রায় বিভিন্ন হলের আট শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com