• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত ঢাকার আদালত

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৫:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৫:০৬

9785896

উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত ঢাকার আদালত

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিচারের দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও আইনজীবী এই বিক্ষোভ মিছিল করেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ‘আমার ভাই জেলে কেন? খুনিরা বাইরে কেন?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com