• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘুষ-দুর্নীতি বন্ধে রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১০:৪৪
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১০:৪৪

960003 1

ঘুষ-দুর্নীতি বন্ধে রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক

ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে আরামবাগ থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা গরিব মারার অবৈধ বাজেট মানি না, মানব না; দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে; ডামি সরকারের সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; নিত্যপণ্যের দাম কমাতে হবে বলে স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। এতে করে আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com