• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:৪৮
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ২:৪৮

96000025

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) মারা গেছেন।

বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন, হঠাৎ অচেতন হয়ে মারা যান ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার আব্দুল হান্নান। একই রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বোরহান। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল ও ঢাকার সাভারের বাসিন্দা মফিজুল ইসলাম এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৫টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com