• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ডিসি ফরিদা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৩:৪২
আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৩:৪২

9601 7

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ডিসি ফরিদা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধ গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো বিদ্যালয়। ফরিদা খানম বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তাই নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণকালে উৎসেই বর্জ্য পৃথকীকরণ, লাল, নীল ও কালো রঙের বিনে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদ্যালয়ের ‘ক্লিন স্কুল টিম’ এর কার্যক্রম পর্যালোচনা করে তা আরও সক্রিয় করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের ক্লিন স্কুল টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা তদারকি করবে। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা অপসারণ, ডেঙ্গুর লার্ভা বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে কাজ করবে।

শিক্ষার্থীদের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি বিদ্যালয়ে ক্লিন স্কুল টিম সক্রিয়ভাবে কাজ করলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পুরো এলাকাই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে পরিণত হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিমের কার্যক্রম নিয়মিত তদারকি, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন জেলা প্রশাসক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com