• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রশ্নফাঁসের চেষ্টা, গুলশানে গ্রেপ্তার হিমেল

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৮:৪৪
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৮:৪৪

ScreenHunter 7375 May. 02 08.43

প্রশ্নফাঁসের চেষ্টা, গুলশানে গ্রেপ্তার হিমেল

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিম নামে একজন প্রশ্নফাঁসের চেষ্টাকারীকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে ‘এসএসসি ব্যাচ ২০২৩’ নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেয়। পোস্টে তিনি উল্লেখ করেন এসএসসি ২০২৩-এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।

পরবর্তীতে হিমেল তার প্রশ্ন ‘কোয়েশ্চেন অল বোর্ড’ নামে একটি ফেসবুক পেইজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে সবার কাছে ১৫৫০ টাকা করে নেয়। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে এই প্রতারককে শনাক্ত করে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com