• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুয়া ডিবি পরিচয়ের ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ৬:২৯
আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ৬:২৯

9660025413

ভুয়া ডিবি পরিচয়ের ৬ ডাকাত গ্রেফতার

ভুয়া ডিবি পরিচয় দিয়ে যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিসহ পথচারীদের মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয় জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। তারা রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ অক্টোবর) রাতে র‌্যাব-১০ এর একটি দল ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ কথা জানান।

তিনি জানান, গ্রেফতাররা হলেন- সবুজ খান, মিন্টু পাটোয়ারী, রাসেল মোল্লা, ইকবাল মিয়া, মনিরুল ইসলাম ও খোকন মিয়া। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, দুইটি ওয়াকিটকি সেট, একটি হাতকড়া, একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ড ফ্লাশ লাইট, একটি পুলিশ মনোগ্রাম সংবলিত স্টিকার, সাতটি মোবাইল ফোন ও ১০ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, মতিঝিল ও বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করে আসছিলেন।

ডিআইজি ফরিদ বলেন, তারা মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ও টাকা বহনকারী ব্যক্তিদের টার্গেট করতেন। এই কাজের জন্য রাসেল ব্যাংক ও জনবহুল এলাকায় অবস্থান করে টাগের্ট করে অনুসরণ করতেন। ভুক্তভোগীর বর্ণনা ও অবস্থান সম্পর্কে তাদের সমন্বয়ক মিন্টুকে জানান।

তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিন্টু ও অন্যান্য সহযোগী ডিবি পুলিশের জ্যাকেট সদৃশ্য পোষাক পরে ওয়াকিটকি ও হ্যান্ডকাপ নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে ভুক্তভোগীদের ডিবি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। পরে ভুক্তভোগীর কাছে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ভুক্তভোগীকে সুবিধাজনক স্থানে ফেলে পালিয়ে যেতেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com