• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০

963333265

মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

মেট্রোরেল স্টেশন ও সংশ্লিষ্ট এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিংসহ যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংস্থাটির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাইরের পথ, ট্রেনের ভেতর এবং অন্যান্য স্থাপনায় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে না। ব্যক্তিগত বা বাণিজ্যিক–উভয় উদ্দেশ্যেই ফটোগ্রাফি, শুটিং বা লাইভ সম্প্রচার নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ অনুযায়ী মেট্রোরেল এলাকার ভেতরে বাণিজ্যিক শুটিং বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমতি নেওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com