• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১২
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১২

960003

রাজধানীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। এতে বাড্ডা-রামপুরা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর পৌনে ১২ টার দিকে স্থানীয় ইউরো গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক কুড়িল বিশ্বরোডে সড়কে দুপাশে অবস্থান নেয়। তাদের দাবি বকেয়া বেতন পরিশোধ।

এ সময় পরিবহণ শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে।

ভাটার থানার এএসআই ফয়সাল বলেন, বকেয়া বেতন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের সড়ক থেকে সরাতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গেছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com