• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন, প্রস্তত সাঁজোয়া যান

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১:৩৯
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১:৩৯

960002 2

সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন, প্রস্তত সাঁজোয়া যান

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত গণমিছিল কর্মসূচি ঘিরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রস্তত রাখা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া যান ও প্রিজনভ্যান।

শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অন্যান্য সময়ের মতো সায়েন্সল্যাব এলাকায় ভিড় নেই। এর আশপাশের নিউমার্কেট, পুরো এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটাই ফাঁকা। এর মধ্যে সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা গেছে।

সাইন্সল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদ থে‌কে জুমার নামাজের পর গণমিছিলের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গণমিছিলে ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সে কারণেই যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

960001 1

এদিকে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট খুললেও তেমন একটা ক্রেতার দেখা নেই বলে জানিয়েছেন দোকানি এবং ব্যবসায়ীরা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com