• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্যায় দেখলে সবারই প্রতিবাদ করা উচিত: মিথিলা

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১০
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১০

98888874

অন্যায় দেখলে সবারই প্রতিবাদ করা উচিত: মিথিলা

বিনোদন ডেস্ক
বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও সমান ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যদিও আপাতত নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজে অভিনয় করছেন না এ অভিনেত্রী। বিরতিতে আছেন তিনি।

সম্প্রতি দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। চলমান বন্যা পরিস্থিতিতে দেশের মানুষের একতাবদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেছেন অভিনেত্রী। ভবিষ্যতেও সবার মাঝে এই সাম্য দেখতে চান তিনি।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে। এবারও করছি। যতটুকু পারছি, করছি। বন্যার এই সময়টাতেও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই নিজেদের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন- এটাই আমার দেশ, বাংলাদেশটা সাম্যের হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাজপথে দেখা গেছে এ অভিনেত্রীকে। এ বিষয়ে মিথিলা বলেন, ‘আমার শিক্ষা হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করা। আমি দেখেছি অন্যায় হচ্ছে, শিক্ষার্থীদের মারা হচ্ছে, প্রতিবাদ করেছি। আমার মনে হয়, সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে।’

তিনি আরো বলেন, ‘মূল আন্দোলনটা করেছেন শিক্ষার্থীরাই। ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। আমরা সমর্থন করেছি। চেষ্টা করেছি তাদের পাশে থাকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন। এটাই হওয়া উচিত। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। তাহলেই দেশটা সুন্দর হবে। যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যার পরিবারের সদস্য মারা গেছেন, তারাই অনুভব করছেন কতটা কষ্ট হচ্ছে, কত কী হারিয়েছেন। তাদের এই বেদনা সারা জীবন থেকে যাবে। এসব হত্যা যখন দেখেছি, মানবিক বিবেচনা থেকেই সোচ্চার হয়েছি।’

আগামীতে দেশের প্রতি নিজের প্রত্যাশা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘প্রত্যাশা হচ্ছে অন্যায় যেন না হয়। বিনা কারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’

মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কাজলরেখা।’ কংকন দাসি চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ।’ এ সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com