• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উদ্ভোট পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে দিল না উরফিকে!

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৬:২২
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৬:২২

966663 4

উদ্ভোট পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে দিল না উরফিকে!

বিনোদন ডেস্ক

উদ্ভোট পোশাকের জন্য বহুল সমালোচিত উরফি জাভেদকে এবার ঢুকতে দেওয়া হলো না রেস্তোরাঁয়। সেই ভিডিও ভাইরাল। এরজন্য পোশাককে দায়ী ভাবছেন উরফি জাভেদ।

যেখানে দেখা গেছে, লম্বা গাউনের মতো একটি পোশাক পরেছেন তিনি। শিংয়ের আদলে চারটি কাপড়ের টুকরো বেরিয়েছে পোশাক থেকে।

সেই পোশাকের কারণেই তাকে রেস্তোরাঁর প্রবেশ পথে বাধা দেওয়া হয়। এনিয়ে ম্যানেজারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন উরফি।

রেস্তোরাঁয় প্রবেশ মুখে ম্যানেজার উরফিকে বলেন, ‘ভিতরে বসার আর জায়গা নেই।’ উরফিকে তখন বলতে শোনা যায়, ‘উরফির জন্য জায়গা লাগে না, জায়গা হয়ে যায়।’

তবুও ম্যানেজার তাকে প্রবেশের অনুমতি না দিলে, উরফিকে আরও উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ‘আপনি জানেন কাকে আটকাচ্ছেন? উরফি জাভেদকে।’

এরপর উরফি বলেন, ‘জায়গা নয় আসলে পোশাকের জন্যই তাকে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হচ্ছে না।’

এই ক্ষোভে ইনস্টাগ্রাম প্রোফাইলে উরফি লিখেছেন, ‘২১ শতকের মুম্বাইয়ের কী হয়েছে! আজ আমি একটি রেস্তোরাঁয় পোশাকের জন্য ঢুকতে পারিনি। আমার ফ্যাশন পছন্দের সঙ্গে একমত না হলে কোনও অসুবিধা নেই। কিন্তু এর জন্য আমার সঙ্গে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে কেন!’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com