• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একজনের উপরে নজরদারি চালানো উচিত ছিল, আক্ষেপ সামান্থার

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৬
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৬

96555524

একজনের উপরে নজরদারি চালানো উচিত ছিল, আক্ষেপ সামান্থার

বিনোদন ডেস্ক

দীর্ঘ দিন প্রেমের পরে বিয়ে হয়েছিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগ চৈতন্যের। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি। শোনা যায়, শোভিতা ধুলিপালার সঙ্গে নাগ চৈতন্যের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাঁদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কি না, এই বিষয়ে কখনও জানার চেষ্টা করেননি সামান্থা?

সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়ি পাতা বা কারও উপর নজরদারি, এ সব কিছুই করেননি তিনি।

তবে এক পুরনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন, একজনের উপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটপা়ড়ায়। প্রশ্ন উঠেছিল, সামান্থা কি নাগ চৈতন্যের কথা বলছেন?

সামান্থা সেই সাক্ষাৎকারে বলেন, ‘গুপ্তচরের কোনও গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভাল হত। একজনের উপরে আমি নজরদারি করতাম।’

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন, ‘আমি নিশ্চিত। সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।’

২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগ চৈতন্য। গত বছর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তারা চারহাত এক করেছিলেন। তবে সামান্থা এখনও একাকী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com