• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কন্যা সন্তানের মা হলেন মৌসুমী নাগ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৩:৫৩
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৩:৫৩

98578 2

কন্যা সন্তানের মা হলেন মৌসুমী নাগ

বিনোদন

কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয় অভিনেত্রীর। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মৌসুমী।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তাঁর অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’

এরইমধ্যে মৌসুমীর ছেলে তার বোনের নাম রেখেছে নীতিরি। এ নিয়ে তিনি বলেন, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার আট বছর পর ঘরে নতুন অতিথি এলো তার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com