• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলকাতা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এ বাংলাদেশি তারকাদের দাপট

প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ১:৩৫
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ১:৩৫

96698569 6

কলকাতা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এ বাংলাদেশি তারকাদের দাপট

স্টাফ করেসপন্ডেন্ট
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ এর জমকালো আসর। এবারের আসরে মনোনয়ন থেকে শুরু করে পুরস্কারেও বেশ দাপট দেখালো বাংলাদেশি তারকারা!

এ বছর পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন। এরমধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন।

কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এবছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।

শুক্রবার (২৯ মার্চ) কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গলে হোটেলে বসে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে দেয়া হয়েছে শ্রেষ্ঠ।

এই আসরে পুরস্কারে আধিপত্যের পাশাপাশি পারফর্ম করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com