• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাকে প্রতারক বললেন পরীমণি, সাদীর সঙ্গে প্রেম কি ভেঙে গেল

প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ৯:৫০
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ৯:৫০

কাকে প্রতারক বললেন পরীমণি, সাদীর সঙ্গে প্রেম কি ভেঙে গেল

কাকে প্রতারক বললেন পরীমণি, সাদীর সঙ্গে প্রেম কি ভেঙে গেল

ঢালিউডে চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে ঘোরাঘুরি, ভিডিও শেয়ার, পারিবারিক মুহূর্ত—সবই জানিয়ে দিচ্ছিল সম্পর্কের গভীরতা। এমনকি সাদীর মায়ের পাঠানো পিঠার ভিডিওও ফেসবুকে শেয়ার করেছিলেন পরীমনি। তবে সম্প্রতি তাঁদের মধ্যে দূরত্বের আভাস মিলছে।

কিছুদিন আগে পরীমণি তাঁর ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। একই রকম ব্যাকগ্রাউন্ডে সাদী দিয়েছেন শুধু তিনটি ডট (…)। এই রহস্যজনক পোস্ট ঘিরেই শুরু হয়েছে প্রেম ভাঙনের গুঞ্জন। ভক্তরা নানা মন্তব্য করছেন—‘পরীও ছ্যাঁকা দিল’, ‘বিষয়টা সিরিয়াস মনে হচ্ছে।’ যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পরীমণির বাসায় অল্প সময় কাজ করা এক গৃহকর্মীকে ঘিরেই মূলত এই টানাপোড়েন। সেই গৃহকর্মী সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেন, যা দুজনের সম্পর্ক ও ইমেজে নেতিবাচক প্রভাব ফেলে।

পরীমনি এর আগেও একাধিক সম্পর্কে ছিলেন। পরিচালক, নায়ক এবং সর্বশেষ শরীফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের খবর ও বিচ্ছেদ ছিল বেশ আলোচিত। অন্যদিকে শেখ সাদীও সংগীত জগতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কিছুদিন আগেও বিপদের সময়ে সাদী ছিলেন পরীমনির পাশে, এমন কথাও বলেছিলেন তিনি নিজে।

তবে বর্তমান পরিস্থিতি বলছে, তাঁদের সম্পর্কে মান–অভিমান চলছে। এটা সাময়িক, না স্থায়ী—তা সময়ই বলে দেবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com